ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন সৌদি দম্পতি

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:03 PM

news image

সৌদি আরবে মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন এক দম্পতি। জানা যায়, ওই দম্পতি রাজধানী রিয়াদ থেকে ৪০০ কিলোমিটার দূরে আল-জওফ প্রদেশের কুরাইয়াত শহরের একটি মরুভূমিতে তাঁবু খাটান, সেখানেই তাদের করুণ পরিণতি ঘটে। খবর গালফ নিউজের। ধারণা করা হচ্ছে, শীত নিবারণের জন্য তারা তাঁবুর ভেতর কয়লা জ্বালিয়েছিলেন। এর থেকে নির্গত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কাবলেন আল-শারারি ও তার স্ত্রী। মূলত, মরুভূমিতে ট্রাফল সংগ্রহ ও রাত্রিযাপন করতে গিয়েছিলেন তারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনেরা উদ্ধারের জন্য আবেদন করেন। পরে একটি উদ্ধারকারী দল অনেক খোঁজাখুঁজি করে সাকাকার মরুভূমিতে একটি তাঁবুর ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সৌদি নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, তাবুর ভেতরে কয়লা জ্বালানোর কারণে বাতাসে বিপজ্জনক পরিমাণে কার্বন মনোক্সাইড জমে গিয়েছিল। ফলে তারা বিষক্রিয়ার শিকার হয়ে মারা যান। এ ঘটনার পর দেশটির সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, কয়লা বা কাঠ জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে, ঘরের ভেতরে বা তাঁবুর মতো বদ্ধ স্থানে তা জ্বালানো উচিত নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম