ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন ইমরান খান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  9:31 PM

news image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন। দেশটির স্থানীয় সময় রাত ৯টার দিকে এ বৈঠক হতে পারে। একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও মনে করা হচ্ছে। দেশটির জাতীয় সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হতে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে এমন খবর এলো। উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করা ছিল ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জাতীয় পরিষদ পুনর্গঠন এবং স্পিকারকে অধিবেশন ডাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া রিভিউ পিটিশন খারিজ করে শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে বলে রায় দেন আদালত। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে দেশটির প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার। সূত্র : জিও নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম