ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

#

১৪ মে, ২০২৪,  3:07 PM

news image

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা: অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে গত শনিবার  সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), মনোহরদী এর উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহায়তায় পিএফজি, মনোহরদী উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পিএফজি'র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর সঞ্চালনায় মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান, মনোহরদী থানার ইন চার্জ মো. আবুল কাসেম প্রমুখ। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মনোহরদী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিয়াশীষ কুমার রায় (মোটর সাইকেল), মোঃ মাসুদুর রহমান (হেলিকপ্টার), ছাড়াও সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ মত বিনিময় সভায় উপস্থিত হয়ে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে সবার্ত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিনিয়ন প্রোগ্রাম অফিসার তুহিন আফসারি, এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্যসহ পিএফজি’র নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি মনোহরদীর কোঅর্ডিনেটর মো. সাইদুর রহমান তসলিম,।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম