ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টিপাত, নিহত ৩০

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৪,  10:21 PM

news image

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরে ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টিপাত চলছে। এ ছাড়া ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে নাদীর পানি উপচে পড়ে বহু লোকালয় প্লাবিত হয়েছে এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে। এ ছাড়া প্রবল ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়েছে। সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবারেই ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। প্রায় ৩ হাজার মানুষ এখনও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে। এল সালভাদরের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবশ্যই মানুষের জীবন বাঁচাতে হবে। বস্তুগত পণ্য আসে এবং যায়, কিন্তু এখন আমাদের জীবন রক্ষায় মনোযোগ দিতে হবে।’ এ দিকে গুয়েতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড় ও বন্যায় ১০ জন মারা গেছেন। দুর্গত এলাকা থেকে ১১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন ৩৮০ জন। এ ছাড়া ৪টি সেতু ধ্বংস হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০টি সেতু। প্রতিবেশী হন্ডুরাসেও ১ জন মারা গেছে। সেখান থেকে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় প্রবল বৃ্ষ্টিপাতে ২২টি বাড়ি ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ মেক্সিকো এবং উত্তর মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম