ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে

মধুমতী সেতুর টোল নির্ধারণ

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২২,  11:21 AM

news image

মধুমতী সেতু পারাপারের জন্যে বড় বাসের ক্ষেত্রে ২০৫ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। সেতুতে সাইকেল-রিক্সা-ভ্যান চালাতে দিতে হবে ৫ টাকা করে। ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সেতু বিভাগ কর্তৃক মধুমতী সেতু পারাপারে যে টোল নির্ধারণ করা হয়েছে, তার আওতায় বড় ট্রেলার ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সেল বিশিষ্ট ট্রাক ৪৫০, দুই এক্সেল বিশিষ্ট মাঝারি ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর ১৩৫, বড় বাসের ক্ষেত্রে ২০৫, মিনিবাস বা কোস্টারের ক্ষেত্রে ১১৫ টাকা পরিশোধ করতে হবে। মাইক্রোবাস, পিকআপ, কনভারশনকৃত জিপ ও রেকার ৯০ টাকা, প্রাইভেট কার ৫৫, অটোটেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যান ২৫, মোটরসাইকেল ১০ টাকা এবং রিকশা, ভ্যান ও বাইসাইকেলের ক্ষেত্রে পাঁচ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাপনায় সবচেয়ে ভঙ্গুর জেলা ছিল নড়াইল। ঢাকা থেকে বেশি দূরত্বের পথ না হলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অর্থনীতিও ছিল সংকুচিত। গত সোমবার (১০ অক্টোবর) দেশের প্রথম ছয় লেনের মধুমতী সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যোগ হয়েছে অন্য মাত্রা। আমূল পরিবর্তন আসবে এ অঞ্চলের অর্থনীতিতে। শিল্প ও যোগাযোগ হাব হয়ে উঠবে জেলাটি। সূত্র : বাংলানিউজ২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম