ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

মত্র ৫ মাসে কোরআনের হাফেজ হলো ৯ বছরের শিশু সিয়াম

#

১৪ ডিসেম্বর, ২০২১,  10:48 AM

news image

মাত্র ৫ মাসে সম্পূর্ণ কোরআনে কারিম হিফজ সম্পন্ন করার অনন্য গৌরব অর্জন করেছে কুমিল্লার ৯ বছর বয়সী সিয়াম। সিয়াম জেলার চান্দিনা থানার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে। রবিবার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ৯ বছর বয়সী এই শিশুর হিফজ সম্পন্ন হয়। সে শহরের মোগলটুলীতে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর তাহফিজ মাদরাসার ছাত্র। মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহদী হাসান জানান,

হিফজ শুরু করার পরই আমরা সিয়ামের মধ্যে ভিন্নরকমের প্রতিভা অনুভব করি। সে মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করেছে-আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে তার পক্ষে আরও শিগগিরই হাফেজ হওয়া সম্ভব ছিল। কেননা শেষ দিকে সে ১৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে। তিনি বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহাপুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি আরও জানান, সিয়াম ভালো হাফেজ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। সিয়াম ও তার মাদরাসার জন্য সবাই দোয়া করবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম