ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মঠবাড়িয়ায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২১,  5:00 PM

news image

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাদ হাওলাদার (২২) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষেরা। এ সময় হামলায় আরও চার জন আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাহাদ গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা।

অভিযোগ উঠেছে, গতকাল শনিবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন  রাহাদ। এ সময় টিয়ারখালী নামক স্থানে তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় রাহাদসহ পাঁচ জনকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাহাদকে মৃত ঘোষণা করেন। এদিকে, আহতদের মধ্যে একজনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসা দেওয়া হচ্ছে এবং অপর তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম বলছেন, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে যুবকদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং তা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে রাহাদ নামের একজন নিহত এবং চার জন আহত হন। আহতদের মধ্যে তিন জনকে বরিশালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম