ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৬,  11:09 AM

news image

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে বহু স্থানে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। এ ঘটনায় অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প কিংবা নতুন কোনো হামলা বলে মনে করেন। খবর গালফ নিউজ ও সিনহুয়ার। তবে এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের ভেতরে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া ১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। আহতদের উদ্ধারের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে কাতারের বিশেষ বাহিনী জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পরও দুর্ঘটনাস্থলের বাইরে গ্যাস বা অন্য কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। ঘটনার কিছুক্ষণ পর কাতার পুলিশ জানায়, বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম