ঢাকা ০৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ অন্তত ৫০, রোগী সরিয়ে নিল ফায়ার সার্ভিস-বিজিবি রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ ‎বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের বিধান নিয়ে হাইকোর্টের রুল ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Barguna YfP Committee-এর সামাজিক জবাবদিহিতা অ্যাডভোকেসি কার্যক্রমের সফল সমাপ্তি

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২২,  2:29 PM

news image

ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  আজ বৃহস্পতিবার  (১০ মার্চ) সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ভোজ্যতেলের বাজার সামলাতে ভ্যাট তুলে নেওয়ার ইঙ্গিত দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে চিঠি দিয়েছিল এনবিআরকে। ওই চিঠির পরিপ্রেক্ষিতেই বুধবার (৯ মার্চ) নিত্যপণ্যটির উপর থেকে ভ্যাট প্রত্যাহার নিয়ে ‘কাজ চলছে’ জানিয়ে এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা বলেন, ‌‘সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় আমাদের কাছে ভোজ্য তেলের চলমান পরিস্থিতিতে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। আমরা এখন বিষয়টি নিয়ে কাজ করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম