ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমলো ৭৫ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৩,  9:32 PM

news image

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ১ হাজার ৭৪ টাকা। এলপি গ্যাসের নতুন এই দাম আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। এ ছাড়াও সরকারি এলপিজির ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সাথে সৌদি সিপির সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে। এর আগে, গত ১ জুন বিকেল ৩টায় বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মে মাসে ছিল ১ হাজার ২৩৫ টাকা। এ ছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ১ হাজার ৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চে ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম