ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় ৬ টনের বেশি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  5:12 PM

news image

যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার এক মাস পর দেশটিকে স্থিতিশীল করতে সহায়তার অংশ হিসেবে তারা ভেনেজুয়েলায় ছয় টনের বেশি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৫টি প্যালেটে—৬ হাজার কেজির বেশি—অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা সামগ্রী ভেনেজুয়েলার জনগণের কাছে পাঠানো হয়েছে, যা দেশটির ‘স্থিতিশীলতা, পুনরুদ্ধার ও রূপান্তর’ পরিকল্পনার অংশ। এর আগে মঙ্গলবার ভেনেজুয়েলার তেলশিল্প সম্পর্কিত নিষেধাজ্ঞা আরো শিথিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেলশিল্পের ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের এই শিথিলতার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশটির তেল খাতে আমেরিকান কম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগকে আরো বিস্তৃত করা হচ্ছে। বিশেষ করে তখন, যখন দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম