ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই, ২০২৬,  6:15 PM

news image

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে পরপর আঘাত হানা জোড়া ভূমিকম্পে আরও অন্তত ১৬হাজার ৭০০ বাসিন্দা আহত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। 

সোমবার (০৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রোববার (৫ জুলাই) দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়েছে। দেশটির লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও অন্তত ১৯০টি স্থাপনা ধসে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৩৪৫ জন বাসিন্দা গৃহহীন রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলোতে ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে। এছাড়া ত্রাণকার্যক্রমের জন্য কারাকাস ২৯ হাজার ৫৬৭ জন কর্মী ও ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য ও ৬ লাখ৬৯হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম