ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৫,  10:47 AM

news image

মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে—এমনটাই জানিয়েছে বার্তা রয়টার্সকে দেওয়া বক্তব্যে চারজন মার্কিন কর্মকর্তা। ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে চাপে ফেলতে আগের চেয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে তারা জানান। রয়টার্স নিশ্চিত করতে পারেনি এই নতুন অভিযানের সঠিক সময় বা পরিধি, কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্তভাবে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা জল্পনা-কল্পনা বাড়ছে। কারণ, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক আরও খারাপ হচ্ছে। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ হোয়াইট হাউসে পাঠিয়েছে। তবে সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল শনিবার বলেছেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে ‘কিছুই বাদ দেওয়া হচ্ছে না’। এই কর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আমাদের দেশে মাদকের প্রবেশ রুখতে এবং যাঁরা এর জন্য দায়ী তাঁদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সব ধরনের ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত।’ ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে ঘিরে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। তাদের দাবি, প্রেসিডেন্ট মাদুরো অবৈধ মাদকের সরবরাহে ভূমিকা রাখছেন। এসব মাদক যুক্তরাষ্ট্রে বহু মানুষকে হত্যা করছে। মাদুরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন কর্মকর্তাদের মধ্যে দুজন রয়টার্সকে বলেছেন, বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও থাকতে পারে। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেন যে ট্রাম্প তাঁকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন চেষ্টা প্রতিরোধ করবে। আজ রোববার ৬৩ বছর পূর্ণ করতে যাওয়া মাদুরো গতকাল রাতে কারাকাসের প্রধান থিয়েটারে তাঁর জীবন নিয়ে নির্মিত একটি টিভি সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন। গত কয়েক মাস ধরেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইতিমধ্যে ভেনেজুয়েলায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) গোপন অভিযান অনুমোদন করেছেন। গত শুক্রবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রধান বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলেছে, ভেনেজুয়েলার আকাশসীমায় উড়তে গেলে ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি’ হতে পারে। এ অবস্থায় বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এফএএ। এ সতর্কতার পর গতকাল তিনটি আন্তর্জাতিক বিমান সংস্থা ভেনেজুয়েলা থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাষ্ট্র আগামীকাল সোমবার ‘কার্টেল দে লস সোলেস’–কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ চক্র যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায় এবং প্রেসিডেন্ট মাদুরো নিজেই এ চক্রের নেতৃত্ব দেন। মাদুরো এ অভিযোগও অস্বীকার করেছেন।  সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম