ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ভেজানো বাদাম খাওয়ার উপকারিতা

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ মে, ২০২৩,  11:17 AM

news image

সকালবেলা খালি পেটে ভিজিয়ে রাখা বাদাম খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। বাদাম নানা রকম রোগ প্রতিহত করতে সাহায্য করে।ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের গবেষকদের করা একটি গবেষণা বলছে, ভেজানো বাদামের উপকারিতা আলাদা। কাঠবাদাম ভিজিয়ে রাখলে ‘লাইপেস’ নামে একটি উপাদান নির্গত হয়। যা শরীরে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চিকিৎসক থেকে পুষ্টিবিদ, সকলেই প্রতিদিন ১০-১২টি কাঠবাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে এ ক্ষেত্রে কাঠবাদাম বা আমন্ড ভিজিয়ে খাওয়াই ভালো। আমন্ড ভিজিয়ে রাখলে, তা থেকে 'ফাইটিক অ্যাসিড' বেরিয়ে যায়। ফলে তার পুষ্টিগুণ অনেকটাই বাড়ে। কাঠবাদামে ফাইবার আর প্রোটিনের মাত্রাও কম নয়। তাই কয়েকটি বাদাম খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। কাঠবাদাম খেলে কোলেস্টেরলের মাত্রা প্রয়োজন মত বাড়তে পারে। এতে ফ্যাটের পরিমাণ অনেক। কাঠবাদামে ভিটামিন ই-র পরিমাণও রয়েছে অনেক। ফলে সেই উপাদানের মাত্রাও বাড়ে শরীরে। তার প্রভাবে মস্তিষ্কের স্বাস্থ্য, রক্ত চলাচল, চোখের স্বাস্থ্য সবই ভালো থাকে। প্রতিদিন কাঠবাদাম খেলে চেহারার উজ্জ্বলতা বাড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম