ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২৫,  4:50 PM

news image

ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (২৮ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি।  ইউএসজিএস-এর প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি দাভাও অক্সিডেন্টাল প্রদেশের নিকটতম এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ১০১ কিলোমিটার (৬৩ মাইল) গভীরে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। তবে এর মধ্যে বেশিরভাগই খুব বেশি শক্তিশালী হয় না। এর আগে গত ২৪ জুন দক্ষিণ ফিলিপাইনে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্পের খবর পাওয়া যায়। তবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম