ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ভূমিকম্পের ৯৬ ঘণ্টা পর দেড় বছর বয়সী শিশু উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৩,  8:34 PM

news image

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৯৬ ঘণ্টা পর দেড় বছর বয়সী এক শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় তার পরিবারের সদস্যদেরও জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায়া প্রদেশের আন্তাকায়া জেলার একটি ধসে যাওয়া ভবনের নিচ থেকে শিশুটিকে এবং তার পরিবারের সদস্যদের জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে শিশুটির মা, বাবা, ভাই এবং চাচা রয়েছেন। উদ্ধারের পর তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে কাহরামানমারসের ডলগাদেরোগ্লু জেলা থেকে ৯৬ ঘণ্টা পর ধসে যাওয়া ভবনের নিচ থেকে আলবেয়ার সাচমা নামে ২৬ বছরের এক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছেন ৩ হাজার ৩৭৭ জন। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে লাখো মানুষের জীবন। সময় যত গড়াচ্ছে ততোই বাড়ছে অনিশ্চয়তা। সর্বস্ব হারিয়ে দুর্যোগপ্রবণ এলাকায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাত। তীব্র শীত উপেক্ষা করেই চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের ভেতর প্রাণের সন্ধানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম