ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় পাচারকারী আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  4:17 PM

news image

লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসায় যাওয়ার সময়ে নিহত ৭ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ইতালির সিসিলি থেকে গ্রেফতার সন্দেহভাজন ওই পাচারকারী মিশরীয় নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্থানীয় পুলিশ। চলতি বছরের ২৫ জানুয়ারি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছাতে গিয়ে প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। মর্মান্তিক এই দুর্ঘটনায় জড়িত মানব পাচার চক্রের হোতাদের খুঁজতে তদন্ত শুরু করে ইতালি পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি (শনিবার) ৩৮ বছর বয়সী এক মিশরীয় নাগরিককে মানবপাচারে জড়িত সন্দেহে গ্রেফতার করে দেশটির সিসিলি দ্বীপের পুলিশ।  গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি লিবিয়া থেকে ১৬ মিটার দীর্ঘ একটি নৌকায় ২৮৭ অভিবাসীকে ইতালিতে পাচারের কার্যক্রম পরিচালনা করেছেন। যেই নৌকায় অভিবাসীদের তোলা হয়েছিল সেটি ছিল একটি অস্থায়ী নৌকা। সেদিন সমুদ্রের তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রীর কাছাকাছি। এমন ভয়ংকর পরিস্থিতিতে অভিবাসীদের পাচার করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার প্ররোচনার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।  মূলত, এই ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে সন্দেহভাজন পাচারকারীকে গ্রেফতারে সক্ষম হয় ইতালীয় পুলিশ। এই গ্রেফতারের খবর ঘোষণার সময় সিসিলিয়ান শহর এগ্রিজেনটোর পুলিশ জানায়, “এই ব্যক্তি ইতোপূর্বে ২০১১ সালে একজন মানবপাচারকারী হিসেবে সিসিলির আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল।” সূত্র : ইনফোমাইগ্রেন্টস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম