ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ভিয়েতনামে বাস উল্টে শিশুসহ নিহত ১০, আহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০২৫,  4:52 PM

news image

ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি ট্যুরিস্ট স্লিপার বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মধ্যে দুই শিশু রয়েছে। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক। এ দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার ভোরে হা টিন প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজধানী হানোই থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি রাস্তা থেকে ছিটকে সড়কের পাশে থাকা দিক নির্দেশক চিহ্নে আঘাত করে উল্টে যায়। এক বেঁচে যাওয়া যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম ডান ত্রিকে বলেন, ‘মুহূর্তেই বাসটা উল্টে গেল। আমি সোজা হয়ে বসতেও পারছিলাম না। আমার শরীর ও হাত বিছানার পাশে আঘাত পেয়েছিল।’ তিনি আরও জানান, বাসের সামনের অংশে যারা স্লিপার বাঙ্কে ছিলেন, তাদের অনেকেই ঘটনাস্থলেই মারা যান বা গুরুতর আহত হন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম