ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপিনেতা নিহত জুলাইযোদ্ধা হতে করা আবেদনের ২০০ ভুয়া পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের দেশের মসজিদের সংখ্যা প্রকাশ, কোন বিভাগে কত ‘ভুয়া ডিবি’ পরিচয়ে চাঁদাবাজি-ছিনতাইকারী সুমন গ্রেফতার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী

ভিকারুননিসায় ৫৬ সহোদরার ভর্তির নির্দেশ আপিলে বহাল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৩,  2:43 PM

news image

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ৫৬ সহোদরাকে ভর্তির নির্দেশ দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ভিকারুননিসার চার আবেদন খারিজ করে আজ সোমবার এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আদালতে ভিকারুননিসার পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী, এবিএম আলতাফ হোসেন ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।  আইনজীবী এবিএম আলতাফ হোসেন কালের কণ্ঠকে বলেন, “বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুসারে বেসরকারি স্কুল-কলেজে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোন যদি একই শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে আবেদনকারী ভর্তিচ্ছুর ভর্তি নিতে বলা হয়েছে।” এ আইনজীবী বলেন, “এই ৫৬ শিশুর সহোদরারা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সমস্যা হচ্ছে গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়। কিন্তু এ দুই শিক্ষার্থীর ভর্তির আবেদন করেছে পরিপত্র জারির আগে। যে কারণে এসব শিশুর অভিভাবক পরিপত্রটি চ্যালেঞ্জ করে একাধিক রিট করলে হাইকোর্ট সংশোধীত নীতিমালার ১৪ নম্বর বিধি এই শিশুদের ক্ষেত্রে স্থগিত করে তাদের ভর্তি নিতে নির্দেশ দিয়েছিলেন। এ আদেশের বিরুদ্ধে ভিকারুননিসার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।” এর ফলে ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ৫৬ সহোদরার ভর্তি নিতে হবে বলে জানান এই আইনজীবী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম