ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০২২,  10:14 PM

news image

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শুক্রবার দুপুরে শপথ পাঠের পর আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। খবর: সিলন টুডে। শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া রনিলকে শপথ বাক্য পড়ান।সংবিধানের ৩৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করেন পালিয়ে সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগ করা গোটাবায়া রাজাপাকসে।

অর্থনৈতিক সংকটের জেরে বড় ধরনের অস্থিরতা চলছে শ্রীলঙ্কায়। চলমান পরিস্থিতির জন্য ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারকে দায়ী করে তাদের সরে যেতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যাপক বিক্ষোভের মধ্যেই দেশ থেকে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোটাবায়াকে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে রাজনৈতিক আশ্রয় চাননি; আছেন ব্যক্তিগত সফরে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে যাওয়ার পরপরই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান গোটাবায়া। এর মধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে। স্পিকার জানান, সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়োগ হবে শ্রীলঙ্কায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম