ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ভারত সফরে যাচ্ছেন পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২১,  11:32 AM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন। বছর দুই আগে করোনা মহামারির শুরুর পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর। শুক্রবার ক্রেমলিন জানায়, রুশ নেতা আগামী ৬ ডিসেম্বর ভারত সফরে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

মহামারিকালে এর আগে পুতিন একবারই বিদেশ সফরে বেরিয়েছিলেন। গত জুন মাসে জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। তবে সম্প্রতি জলবায়ু সম্মেলনে যোগ না দিয়ে ভীষণ সমালোচিত হন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা রাশিয়া ও ভারতের মধ্যে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশদারি’ নিয়ে কথা বলবেন। এ ছাড়া তাদের আলোচনার মূলকেন্দ্রে ভারতকে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ‘স্পুতনিক ভি’ করোনার টিকা সরবরাহের বিষয়টিও থাকবে। রাশিয়ার সামরিক হার্ডওয়্যারের বৃহৎ ক্রেতা দেশ ভারত। দেশটি ২০০৮ সালে মার্কিন অবরোধের হুমকি উপেক্ষা করে মস্কোর কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের আদেশ দিয়েছিল। এ ছাড়া ভারত বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশ। দেশটি টিকা কর্মসূচি জোরদারে রাশিয়ার স্পুতনিক ভি করোনার টিকারও অনুমোদন দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম