ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৬,  11:32 AM

news image

মাঠে নামার আগেই শেষ হয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নসের এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের যাত্রা। ভারতের কাছে লিখিত ক্ষমা চাওয়ার শর্ত নিয়ে আয়োজকদের সঙ্গে তৈরি হওয়া জটিলতার জেরেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে শহীদ আফ্রিদি, শোয়েব মালিকদের দল।


পহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্পর্কের উত্তাপ ছড়িয়ে পড়ে লিজেন্ডস ক্রিকেটেও। গত আসরে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল ভারত চ্যাম্পিয়নস। সেই ঘটনার পর থেকেই তৈরি হয় নতুন জটিলতা।


এবারের আসরে পাকিস্তান চ্যাম্পিয়নসকে খেলতে দেওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র দেওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে অনুমতি দেওয়ার বিষয়ে রাজি হয়েছিল বোর্ড। শর্ত ছিল, আগের আসরে ভারতীয় দলের ম্যাচ বয়কটের ঘটনায় পাকিস্তান দলের কাছে লিখিত ক্ষমা চাইতে হবে ভারতীয় দলকে।


তবে পাকিস্তানের এই দাবি মেনে নেয়নি টুর্নামেন্টের আয়োজকেরা। ফলে অনুমতিপত্র না পাওয়ায় প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে পাকিস্তান চ্যাম্পিয়নস।


টুর্নামেন্টে অংশ নিতে দল নিয়ে এসেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারল না পাকিস্তান। প্রথম ম্যাচেই বাংলাদেশের চ্যাম্পিয়নসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আফ্রিদি-শোয়েবদের।


এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানালেও বিশ্বজুড়ে ক্রিকেট কিংবদন্তিদের এই আয়োজনে প্রতিনিধিত্ব করার সুযোগ না পাওয়ায় হতাশ দলটি।


গত ৩ অক্টোবর শুরু হয়েছে এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। ১৮ অক্টোবর পর্দা নামার কথা রয়েছে আসরটির। তবে পাকিস্তান চ্যাম্পিয়নসের জন্য এবারের অধ্যায় শেষ হলো মাঠে নামার আগেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম