ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে জাঙ্গু

#

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৬,  11:09 AM

news image

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাকা হয়েছে আমির জাঙ্গুকে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে লক্ষ্ণৌতে পৌঁছে গেছে উইন্ডিজরা। সেখানে দলের সাথে রয়েছেন জাঙ্গু। 


ওয়ানডে সিরিজে ভালো করা জাঙ্গুকে টি-টোয়েন্টি স্কোয়াডে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ। যার মূল কারণ জুয়েল অ্যান্ড্রুর চোট। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, তৃতীয় ওয়ানডে খেলার সময় আঙুলে চোট পান জুয়েল। যে চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠার কারণে কাভার হিসেবে জাঙ্গুকে দলে ডাকা হয়েছে। দুজনই উইকেটরক্ষক ব্যাটার। জুয়েলের চোট এখনও পর্যবেক্ষণে রেখেছে মেডিকেল দল।


দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন আমির জাঙ্গু। প্রায় দেড়শ স্ট্রাইকরেটে মাত্র ৭৭ বলে ১১৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। বাকি দুই ম্যাচে হাঁকিয়েছেন ফিফটি। ৩ ম্যাচে ২৩৯ রান করে সিরিজের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক আমির জাঙ্গু। উপরে আছেন ভারতের অধিনায়ক শুবমান গিল এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।


ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচে স্বাগতিকরা জিতলেও শেষ ম্যাচ জিতেছে সফরকারীরা। এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল।


আগামী ৬ অক্টোবর লক্ষ্ণৌতে মাঠে গড়াচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম