ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

#

স্পোর্টস ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৬,  11:27 AM

news image

ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। এরপর ১৪ মিনিটের ম্যাজিক! এই ১৪ মিনিটে বেলজিয়ামের জালে চারবার বল পাঠালো ফরাসিরা। এতেই দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।  


সোমবার (৫ অক্টোবর) রাতে ঘরের মাঠে উয়েফা নেশনস লিগের ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। উল্টো ৩৫ মিনিটে দদি লুকেবাকিওর গোলে এগিয়ে যায় বেলজিয়াম।


দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণ চালালেও বেলজিয়ামের গোলরক্ষক মার্টেন ভ্যানডাভোর্ট বেশ কয়েকবার দলকে রক্ষা করেন। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত তাই লিড ধরে রেখেছিল সফরকারীরা। ৭২ মিনিটে মাঠে নামা দেজিরে দুয়ে পাঁচ মিনিটের মধ্যেই সমতা ফেরান। বক্সের বাইরে থেকে নিচু শটে ভ্যানডাভোর্টকে পরাস্ত করেন পিএসজির এই ফরোয়ার্ড। সমতা ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স।


ম্যাচের ৮১ মিনিটে ওলিসের পাস থেকে শের্কির শটে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর বাকি কাজটুকু করেন মাইকেল ওলিসে। ৮৮ মিনিটে নিজের প্রথম গোলটি করার পর যোগ করা সময়ে আবারও জালের দেখা পান বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে চার গোল করে ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে ফ্রান্স।


চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। একই গ্রুপে তুরস্ককে ৩-১ গোলে হারানো ইতালি ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় বেলজিয়াম। চার ম্যাচের সবকটিতেই হেরে তুরস্ক রয়েছে তলানিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম