ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

ভারতে ৭১৪ দিন পর সর্বনিম্ন করোনা সংক্রমণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  2:02 PM

news image

ভারতে গত ৭১৪ দিন পর রেকর্ড পরিমাণ এক হাজারের চেয়েও কম রোগী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদিকে দেশটিতে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৪ জন। দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে রয়েছে ১৩ হাজারের  কম রোগী। আজ সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে সর্বশেষ করোনা সংক্রমণের সংখ্যা ভারতে ৭১৪ দিন পর সর্বনিম্ন। আজ সকাল ৮টায় নবায়ন করা তথ্যে জানা যায়,

আরো ১৩ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ২১ হাজার ৩৫৮ জন। ভারতে মোট করোনা সংক্রমণের তুলনায় মাত্র ০.০৩ শতাংশ রোগী বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে। তবে দেশটিতে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭৬ শতাংশে উন্নীত হয়েছে। ভারতে এক হাজারের চেয়ে কম করোনা সংক্রমণের ঘটনা ঘটেছিল সর্বশেষ ২০২০ সালের ১৮ এপ্রিল। ওই দিন ৯৯১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল।  -সূত্র: এনডিটিভি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম