ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপিপুত্রসহ নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২২,  5:38 PM

news image

ভারতের মহারাষ্ট্র প্রদেশের ওয়ার্ধাতে সোমবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপির ছেলেসহ ৭ মেডিকেল কলেজের ছাত্র প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই সাওয়াংগি মেডিকেল কলেজের ছাত্র। খবর এনডিটিভির। ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়। নিহতদের মধ্যে বিজেপির এমপি বিজয় রাহাংদালের ছেলে অবিস্কার রাহাংদালেও আছেন।

ওয়ার্ধার এসপি প্রশাদ হলকার সাংবাদিকদের জানান, মেডিকেলের ওই ছাত্ররা ওয়ার্ধা থেকে দেওলি যাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র, নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ছাত্র অবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম