ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৫,  5:16 PM

news image

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি জিপ গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১০ জন ভক্ত নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের মেজা এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৯ জন। ছত্তিশগড়ের করবা জেলা থেকে আসা ভক্তরা কুম্ভমেলার গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার কবলে পড়েন।  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। তিনি দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। এর আগে গত সপ্তাহে কুম্ভমেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অন্ধ্র প্রদেশের সাতজন ভক্ত নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হন অন্তত দুইজন। এ ছাড়া গত ২৯ জানুয়ারি মহাকুম্ভমেলায় পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। গত ১৩ জানুয়ারি মহাকুম্ভমেলার শুরু হয়েছে, শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম