ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের ‘আবির গুলাল’

#

বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৫,  11:03 AM

news image

কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার জেরে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল' সিনেমাটির মুক্তি বাতিল করা হয়েছে ভারতে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে, কদিন আগে প্রচার কাজের জন্য মুক্তি পাওয়া সিনেমার গানগুলোও ভারতের ইউটিউবে আর পাওয়া যাচ্ছে না। ‘আবির গুলাল' মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৯ মে। গত ২২ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ থেকে ৩টার মধ্যে জঙ্গিরা হামলা চালায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বেইসারান উপত্যকায়। পর্যটনে মেতে ওঠা এক উজ্জ্বল দুপুর মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত বিভীষিকায়। নিহত হন ২৬ জন, আহত হন আরও অনেকে। এই ঘটনার পর পাকিস্তানের ফাওয়াদের ‘আবির গুলাল' ভারতে বয়কটের আওয়াজ ওঠে স্যোশাল মিডিয়ায়। ইউটিউব থেকে উধাও হয়েছে সিনেমার 'খুদায়া ইশক' এবং 'আংরেজি রঙরাসিয়া' নামের দুইটি গানও। এই গান দুইটি প্রযোজনা সংস্থার চ্যানেলের পাশাপাশি সারেগামার ইউটিউব চ্যানেলেও প্রকাশ হয়েছিল। বর্তমানে সারেগামার চ্যানেলে গান দুইটির কোনটিই নেই। সিনেমার আরেকটি গান 'তাইন তাইন' প্রকাশ হওয়ার কথা ছিল, তবে এখনো তা মুক্তি পায়নি। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, বলিউডের পরিচালক আরতি এস বাগদি পরিচালিত 'আবির গুলাল' সিনেমা ঘিরে এর টিজার মুক্তির পর প্রথম বিতর্ক শুরু হয়। সেসময় রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের অবনতির কথা তুলে ধরে ভারতে সিনেমাটি মুক্তির বিরোধিতা করেছিলেন। তখনই বলা হয়েছিল পাকিস্তানি অভিনেতা থাকায় সিনেমাটি ভারতে মুক্তি দেওয়া উচিত নয়। পেহেলগামে হামলার পর অভিনেতা ফাওয়াদ ইনস্টাগ্রামে সমবেদনা প্রকাশ করে লিখেছেন, "পেহেলগামে হামলার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই ভয়ংকর ঘটনার ভুক্তভোগীদের জন্য আমাদের দোয়া ও সমবেদনা রইল। এই কঠিন সময়ে তাদের পরিবারের সদস্যদের জন্য আমরা শক্তি ও সুস্থতা কামনা করি।" হিন্দি সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিলে’ শেষ বার অভিনয় করেছিলেন ফাওয়াদ। ভারতে তার অনুরাগীর সংখ্যাও কম নয়। এই সিনেমায় ফাওয়াদের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। কিন্তু ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে হিন্দি সিনেমায় নিষেধাজ্ঞা জারি হয় পাকিস্তানি শিল্পীদের উপর। এরপর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ২০২৩ সালে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম