ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে বিয়েবাড়িতে যাওয়ার পথে বাস খাদে পড়ে নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২২,  6:16 PM

news image

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের চিত্তোরে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। শনিবার রাতে বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিরুপতির পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, চালকের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দূরে বাকরাপেটা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। রোববার ভোরে বিয়ের অনুষ্ঠান ছিল। সকালে রওনা দিলে বিয়ের অনুষ্ঠানে আর যোগ দেওয়া যাবে না। আনন্দও করা যাবে না সেভাবে। আর তাই রাতেই রওনা দিয়েছিলেন অন্তত ৫২ জন। বিয়েবাড়ির অনুষ্ঠান বলে বাসেই চলছিল হাসিঠাট্টা, গল্পগুজব। তবে অন্ধ্রপ্রদেশের বাকরাপেটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বাস পৌঁছানো মাত্রই ঘটে বিপত্তি। দ্রুতগতিতে চলা বাসটি আচমকাই খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে ঘটনাস্থলে প্রাণ যায় অন্তত সাতজনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম