ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৯

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৫,  5:43 PM

news image

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।  সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের রাঙ্গারেড্ডি জেলার শেভেলা মন্ডলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। রাজ্য পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের ওপর পড়ে। এতে বহু মানুষ হতাহতের শিকার হয়। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে গত শনিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত। মাত্র দুইদিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম