ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

ভারতে বাংলাদেশি নারীকে গণধর্ষণের ঘটনায় ৭ জনের যাবজ্জীবন

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২২,  4:33 PM

news image

ভারতের বেঙ্গালুরুতে গত বছরের ২৭ মে ২২ বয়সি এক বাংলাদেশি নারীকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ১২ জনের মধ্যে ৭ জনকে যাবজ্জীবন, একজনকে ২০ বছর ও একজনকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগীসহ অভিযুক্তরা সবাই বাংলাদেশি নাগরিক। খবর টাইমস অব ইন্ডিয়ার। শুক্রবার (২০ মে) আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। এতে চাঁদ মিয়া, মোহাম্মদ রিফাকদুল ইসলাম, মোহাম্মদ আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মোহাম্মদ বাবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, তানিয়া খানকে ২০ বছর এবং মোহাম্মদ জামালকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, আরও দুই নারী আসামিকে ৯ মাস করে কারাদণ্ড এবং এক ভারতীয় নাগরিককে খালাস দেওয়া হয়েছে। আলোচিত এ ঘটনার ভিডিও প্রথমে বাংলাদেশে ভাইরাল হয়। এরপর ভারতের বেঙ্গালুরুতে এ অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রমাণিত হয়। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারা এবং অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের পাশাপাশি ফরেনার্স অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত ১২ জনের মধ্যে ১১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ সংঘটিত হওয়ার মাত্র ২৮ দিনের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র দাখিল এবং ৩ মাসের মধ্যে বিচার শেষ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম