ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ভারতে প্ল্যান্ট বিস্ফোরণে নিহত ১৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট, ২০২৪,  5:03 PM

news image

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ফার্মা কোম্পানির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। বুধবার প্রদেশটির আনাকপল্লের অচ্যুতপুরমের বিশেষ অর্থনৈতিক জোনে এক্সেনসিয়া ফার্মা নামের একটি কোম্পানির প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। ফার্মা কোম্পানির এক কর্মকর্তা তাদের চার কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাদের প্ল্যান্টের রিয়েক্টর থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এছাড়া আহতদের এনটিআর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, প্ল্যান্টটিতে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। ভয়াবহ এ বিস্ফোরণটি হয়েছে দুপুরের খাবারের বিরতির সময়। ফলে বেশিরভাগ কর্মী ওই সময় প্লান্টের ভেতর ছিলেন না। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে এনডিটিভি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু বিস্ফোরণস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। তিনি দুর্ঘটনার কারণে খুঁজে বের করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। উদ্ধার কাজের জন্য পাঠানো হয়েছে ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সকে। সূত্র : এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম