ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০২২,  1:48 PM

news image

ভারতে প্রথম মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। চার দিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন কেরেলার ওই বাসিন্দা। উপসর্গ দেখে তার নমুনা পাঠানো হয় পুনের গবেষণাগারে। সেখানেই তার মাঙ্কিপক্স ধরা পড়েছে বলে জানিয়েছেন কেরেলার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। বিদেশে মাঙ্কিপক্সের কয়েকটি ঘটনা ধরা পড়ার পর ভারতেও তৈরি হয় আতঙ্ক। ওই ব্যক্তির মাঙ্কিপক্সের উপসর্গ দেখার পর তার নমুনা পাঠানো হয় পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। মাঙ্কিপক্স সংক্রামক রোগ বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’র দেওয়া সংজ্ঞা অনুযায়ী, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদদের থেকে। এর উপসর্গ স্মল পক্সের সঙ্গে মেলে। তবে মাঙ্কিপক্সের প্রভাব স্মল পক্সের মতো ততটা মারাত্মক নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম