ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আনসারের দায়িত্বশীল ভূমিকায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

ভারতে নার্সকে গণধর্ষণের অভিযোগ, ৪ সাঁতারু গ্রেফতার

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২২,  10:21 AM

news image

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক তরুণীকে বেঙ্গালুরুতে গণধর্ষণ করার অভিযোগ উঠল জাতীয় স্তরের চার সাঁতারুর বিরুদ্ধে। নির্যাতিতা পেশায় একজন নার্স। পশ্চিমবঙ্গ থেকে গিয়ে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গা থেকে। গ্রেফতারদের নাম রজত, শিব রানা, দেব সারোহা এবং যোগেশ কুমার। খবর হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়েছে, একটি ডেটিং অ্যাপে রজতের সঙ্গে আলাপ হয় নির্যাতিতার। তারপর তারা দেখা করেন। রজত তরুণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন।

তার ফ্ল্যাটে আরও তিন বন্ধু থাকে বলেও জানান। এরপর তরুণী রজতের সঙ্গে তার ফ্ল্যাটে গেলে পালা করে চার বন্ধু তাকে ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। ঘটনাটি গত ২৪ মার্চ ঘটে। ঘটনার পরদিন কোনোক্রমে নির্যাতিতা তার এক বন্ধুকে ফোন করলে সে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে। এরপর সেদিন সঞ্জয়নগর পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। রজত এবং শিব রানা গত তিন মাস ধরে শহরেই ছিলে। তাদের বন্ধু দেব সারোহা এবং যোগেশ কুমার এক সপ্তাহ আগে শহরে সাঁতার অনুশীলনের জন্য তাদের সাথে যোগ দেন। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের হয়েছে বলে জানতে পেরে চারজনেই পালানোর চেষ্টা করেন বলে জানা গেছে। রজতকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়। অন্য অভিযুক্তদের একজনকে বাসাভানাগুড়ির কাছে গ্রেফতার করা হয় এবং অন্য দুজনকে চিকপেটের কাছে গ্রেফতার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম