ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

ভারতে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ১০ লাখ ক্ষতিপূরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন, ২০২৩,  5:33 PM

news image

ভারতে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে রেল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালাসোরের কাছে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি মালগাড়ির। ওই ভয়াবহ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ২৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯০০ জনের বেশি। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনের ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে টুইট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে তিনি মর্মাহত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে তিনি গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, উদ্ধার কাজ চলছে। আহতদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। রেল সূত্রে বলা হচ্ছে, যতদ্রুত সম্ভব বালাসোরে পৌঁছনোর চেষ্টা করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। শনিবার সকালে বালাসোরে পৌঁছবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। তিনি শুক্রবার রাতে বলেন, ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠছি। আহতদের চিকিৎসা ও আটকে পড়াদের উদ্ধার কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সকাল হলেই ওখানে পৌঁছে যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম