ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে ট্রাকে বাসের ধাক্কার পর আগুন, নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই, ২০২৬,  4:58 PM

news image

ভারতের রাজস্থানে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এতে দাউদাউ করে আগুন ধরে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ৮ জন যাত্রী নিহত ও ২২ জন আহত হয়েছেন।


বুধবার ভোররাতে রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি প্রায় ৩৭ জন যাত্রী নিয়ে ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠায়। উদ্ধারকাজের শুরুতেই ছয়জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়। দৌসা জেলার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত নিজে উপস্থিত থেকে এই উদ্ধারকাজ তদারকি করেন।


রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, পুলিশ এখন তা তদন্ত করে দেখছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম