ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে গভীর রাতে সহকর্মীর গুলিতে ৪ পুলিশ সদস্য নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২১,  4:32 PM

news image

ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা জেলার একটি ক্যাম্পে গভীর রাতে সহকর্মীর গুলিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) চার সদস্য নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের লিঙ্গামপল্লী গ্রামে স্থাপিত একটি সিআরপিএফ ক্যাম্পে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও তিন জন আহত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিআরপিএফের এক সদস্য তাঁর কাছে থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের ওপর গুলি ছোড়েন। এতে চার জন নিহত এবং তিন জন আহত হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই সদস্যকে সঙ্গে সঙ্গে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর নামপরিচয় প্রকাশ করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম