ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে করোনা শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  6:02 PM

news image

ভারতে আরও কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার ভারতে একদিনে আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৬৭ হাজার মানুষ। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও কমেছে আক্রান্তের সংখ্যা। বুধবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৩৮৬ জন। ফলে ভারতে দৈনিক সংক্রমণের হার নেমে গেছে ১০ শতাংশের নিচে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়ার পরিসংখ্যানের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার ৯ দশমিক ২৬ শতাংশ, মঙ্গলবার যা ছিল ১১ দশমিক ৬ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। এ পরিসংখ্যান থেকে একটা জিনিস পরিষ্কার, ভারতে করোনার দাপট কমতির দিকে। সংক্রমণের হার এবং আক্রান্তের সংখ্যা কমলেও গত কয়েক দিন ধরেই ভারতে অনেকটা বেড়ে গেছে মৃত্যুর সংখ্যা। বুধবারও তার ব্যতিক্রম হল না। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় পুরো ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩৩ জনের। তার মধ্যে শুধু কেরালায়ই ১ হাজার ৬৩ জনের মৃত্যুর হিসাব দেয়া হয়েছে। জানা গেছে, আগে হওয়া করোনায় অনথিভুক্ত মৃত্যুর খতিয়ান গত ২৪ ঘণ্টার মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে। তাতেই লাফিয়ে বেড়ে গেছে মৃত্যুর সংখ্যা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম