ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতে করোনার নতুন ধরন 'এক্সই' শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই, ২০২২,  1:04 PM

news image

ভারতে করোনাভাইরাসের আরও একটি নতুন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ধরনটি ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট ‘বিএ টু সেভেনটি ফাইভ’। সংস্থাটির মহাপরিচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বুধবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও'র মহাপরিচালক ত্রেদোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘ইউরোপ ও আমেরিকায় এখন করোনার বিএ ফোর এবং বিএ ফাইভ ধরনের ঢেউ চলছে। এরই মধ্যে ভারতে ওমিক্রনের আরেকটি উপ-ধরন পাওয়া গেছে, যার নাম বিএ টু সেভেনটি ফাইভ। এই নতুন ধরনটিকে আমরা পর্যবেক্ষণ করছি।’  সংস্থার মহাপরিচালক আরও বলেছেন, ‘গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি উপ-অঞ্চলের মধ্যে ছারটিতেই গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে।’ ভারতে পাওয়া নতুন এ ধরন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বিএ টু সেভেনটি ফাইভ সাব-ভেরিয়েন্টটি প্রথমে ভারতে পাওয়া গেছে। পরে আরও ১০টি দেশে এ ধরনের ওমিক্রন ভাইরাস পাওয়ার খবর পেয়েছি আমরা।  সৌম্য স্বামীনাথন আরও বলেন, ‘এই উপ-ধরন কতটা ভয়ংকর তা এখনো স্পষ্ট নয়। তবে এর মধ্যে ধরন পাল্টানোর বৈশিষ্ট্য (মিউটেশন) আছে বলে মনে হচ্ছে। আরও পর্যবেক্ষণ এবং পরীক্ষা ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। সুতরাং আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম