ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ভারতে আরো ৬৩ পর্ন সাইট নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  6:06 PM

news image

পর্নোগ্রাফি থামাতে আরো কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আবার নিষিদ্ধ করা হলো পর্ন সাইট। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আরো ৬৩টি পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবিলম্বে ওই সাইটগুলো ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে ২০২১ সালের তথ্য-প্রযুক্তি আইনের আওতায় ৬৩টি পর্ন সাইট ব্লক করতে ইন্টারনেট সেবাদানকারীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রের টেলিযোগাযোগ বিভাগ। ভারতে একবার ওই পর্ন সাইটগুলো যদি ইন্টারনেট সেবা প্রদানকারীরা ব্লক করেন, তাহলে ওই সাইটগুলো আর খোলা যাবে না। ফোন, ল্যাপটপ, ডেস্কটপেও ওই সাইটগুলো খুলবে না। প্রসঙ্গত, ভারতের উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশের পর ২০১৮ সালে আট শতাধিক বেশি পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার। নতুন করে কোন কোন পর্ন সাইট নিষিদ্ধ করা হয়েছে, তার নামও প্রকাশ করা হয়েছে। সূত্র : আনন্দবাজার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম