ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে আবারও সুনামির রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২২,  4:28 PM

news image

ভারতে সুনামির রূপ নিয়েছে করোনা, আবারও দৈনিক সংক্রমণে শীর্ষ । গত ২৪ ঘণ্টায় (রবিবার) দেশটিতে ৩ লাখ ৫ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এই সময়ে বিশ্বে শীর্ষ দৈনিক সংক্রমণ। এছাড়া এই সময়ে দেশটিতে মারা গেছে ৪৭৪ জন। গত ২৪ ঘণ্টায় (রবিবার) করোনার ছোবলে বিভিন্ন দেশে মোট চার হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ১৪ হাজার ৫১২ জনে।

একই সময়ে বিশ্বে নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন। এ নিয়ে বিশ্বে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়াল ৩৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে রবিবার নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৬১৪ জন। এই সময়ে দেশটিতে মারা গেছে ১১৫ জন। শনাক্তে তৃতীয় অবস্থানে রয়েছে আমেরিকা। রবিবার দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন। মারা গেছে ৫৭৪ জন। রবিবার শনাক্তে চতুর্থ অবস্থানে ইতালি। এদিন দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম