ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নারী ও শিশুসহ নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  2:52 PM

news image

ভারতের হিমাচল প্রদেশের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ ছয় নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রদেশটির উনা জেলার বাথু বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে পুলিশসহ দমকল বাহিনীর কর্মীরা। পুলিশ জানায়, আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে এবং গুরুতর আহতদের স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার তাৎক্ষণিক কারণ জানাতে না পারলেও পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধান করছেন তারা। কারখানাটির অনুমোদন ছিল কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে ছয়জন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মধ্যে তিন বছরের একটি মেয়েও ছিল। সে তার মায়ের কারখানায় এসেছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত নারীরা উত্তরপ্রদেশের। বর্তমানে মৃতদের শনাক্তকরণ পুরোপুরি সম্ভব হয়নি। জেলা প্রশাসন শনাক্তকরণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম