ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

ভারতে 'আজীবন সম্মাননা'য় ভূষিত আলমগীর-রুনা লায়লা

#

বিনোদন প্রতিবেদক

১৫ মে, ২০২২,  2:55 PM

news image

ভারতের মঞ্চে একসঙ্গে 'আজীবন সম্মাননা'য় ভূষিত হলেন দেশের নন্দিত অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা দম্পতি। শনিবার (১৪ মে) সন্ধ্যায় ভারতের কলকাতার নজরুল মঞ্চে 'টেলিসিনে অ্যাওয়ার্ড'র ১৯তম আসরে আলমগীর-রুনা লায়লা'র হাতে এই 'আজীবন সম্মাননা' তুলে দেয়া হয়। দেশের বাইরে এমন প্রাপ্তি নিয়ে মুঠোফোনে কলকাতা থেকে আলমগীর বলেন,' এর আগেও আমি কলকাতা থেকে উত্তম কুমার' অ্যাওয়ার্ড'সহ আরও বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছি।

তবে এবারের বিষয়টি ভিন্ন। এবার তারা আমাকে এবং রুনাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন। নিঃসন্দেহে এটা একটু বেশিই ভালোলাগার।' রুনা লায়লা বলেন, 'এই সম্মাননা প্রদান আমি মনে করি দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে দুই বাংলার অনেক শিল্পীই সম্মাননা পেয়েছেন। সবার জন্যই শুভ কামনা, ভালোবাসা। আর আমি এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একইমঞ্চে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন। যে অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জিও উপস্থিত ছিলেন। এবার আমরা দুজনই একসঙ্গে আজীবন সম্মাননা পেলাম, এটা আসলেই অনেক সম্মানের, আনন্দের এবং একটু অন্যরকম ভালোলাগারতো বটেই। আয়োজকদের ধন্যবাদ।'জানা যায়, আলমগীর-রুনা লায়লা গেলো ১৩ মে কলকাতা পৌঁছান। ১৪ মে সন্ধ্যায় 'টেলিসিনে' অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তারা। এর আগে একই অনুষ্ঠানে প্রয়াত জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক, নায়িকা ববিতাও 'আজীবন সম্মাননায় ভূষিত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম