ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

ভারতের মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলায় অধ্যাপক বরখাস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  4:40 PM

news image

ভারতের কর্ণাটক রাজ্যে এক মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলায় অধ্যাপক বরখাস্ত হয়েছেন। গত শুক্রবার ভারতের মানিপাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অধ্যাপক যখন ওই শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলেন তখন এর প্রতিবাদ করেন তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। খবর এনডিটিভির। ওই দিন অধ্যাপক শুরুতে ওই শিক্ষার্থীর নাম জিজ্ঞাসা করেন। তিনি তাঁর নাম বলেন। নাম শোনার পর ওই অধ্যাপক তখন তাঁকে সন্ত্রাসীর সঙ্গে তুলনা করে বলেন, ‘তুমি কাসাবের মতো!’ মুম্বাইয়ে ২৬/১১ হামলায় ধরা পড়া পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসাবের সঙ্গে ওই শিক্ষার্থীর তুলনা করেন অধ্যাপক।

অধ্যাপকের কাছ থেকে এ কথা শোনার পর ওই শিক্ষার্থী এর প্রতিবাদ করে বলেন, ‘আপনি এ ধরনের কথা কীভাবে বলেন?’ এর জবাবে ওই অধ্যাপক বলেন, তিনি কৌতুক করে এ কথা বলেছেন। এ কথার প্রতিবাদ করে ওই শিক্ষার্থী তখন বলেন, তাঁকে সন্ত্রাসীর সঙ্গে তুলনা করে তিনি তাঁর ধর্মের অবমাননা করেছেন। ওই শিক্ষার্থী বলেন, ‘২৬/১১ কোনো কৌতুক ছিল না। এ দেশে মুসলিম হিসেবে প্রতিদিন এসবের মুখোমুখি হওয়া কৌতুকের বিষয় নয়, স্যার। আপনি আমার ধর্ম নিয়ে কৌতুক করতে পারেন না, বিশেষ করে এভাবে অবমাননাকর হিসেবে।’ এরপর ওই অধ্যাপক তাঁর কথার জন্য ক্ষমা চাইতে থাকেন। তিনি বলেন, ‘তুমি আমার ছেলের মতো।’ তখন ওই শিক্ষার্থী বলেন, ‘আপনি কি আপনার ছেলের সঙ্গে এভাবে কথা বলেন? তাঁকে কি আপনি সন্ত্রাসী নামে ডাকেন?’ ওই অধ্যাপক তখন বলেন, ‘না’। তখন ওই শিক্ষার্থী বলতে থাকেন, ‘তাহলে কীভাবে আপনি এত শিক্ষার্থীর সামনে আমাকে এভাবে বলতে পারেন। আপনি একজন পেশাদার ব্যক্তি। আপনি শিক্ষা দিচ্ছেন। দুঃখ প্রকাশ করে আপনি কীভাবে চিন্তা করেন বা নিজেকে কীভাবে উপস্থাপন করেন তা কখনোই পরিবর্তন করা যাবে না।’ ওই অধ্যাপককে তখন ক্ষমা চাইতে শোনা যায়। এ সময় অন্য শিক্ষার্থীরা এ কথোপকথন নীরবে শুনেছেন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া পুরো ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীকে কাউন্সেলিং করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম