ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াচ্ছে পাকিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৫,  5:27 PM

news image

ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান।  আগামী সপ্তাহে এই মেয়াদ বাড়ানো হবে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ।  প্রতিবেদনে বলা হয়েছে, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনার জেরে গত ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়।  পালটা জবাবে পরেরদিন ইসলামাবাদও একই প্রতিক্রিয়া জানায়। আকাশসীমা বন্ধের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে বিমান চলাচল বিভাগের পক্ষ থেকে একটি নোটাম জারি করা হবে।  সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সূত্রগুলো শনিবার দ্য নিউজকে জানিয়েছে, পাকিস্তানকে আকাশসীমা বন্ধের পদক্ষেপ নিতে বাধ্য করা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে।  সূত্রগুলো আরও জানিয়েছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুসারে কোনও সদস্য দেশ একবারে এক মাসের বেশি তার আকাশসীমা বন্ধ করতে পারে না। প্রসঙ্গত, পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন  পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ।  চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম