ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

ভারতের উত্তরাখণ্ডে ৫ বাংলাদেশি আটকের দাবি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৫,  5:19 PM

news image

ভারতের উত্তরাখণ্ডে বৈধ ভ্রমণ নথি ছাড়া অবস্থান করার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিক এবং তাদের সহায়তাকারী এক ভারতীয় নারীকে আটকের দাবি করা হয়েছে। গত শনিবার রাতে দেহরাদুনের ক্লিমেন্ট টাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। আটককৃতরা হলেন নির্মল রায় (৩৫), শ্যাম রায় (৩৩), লিপি রায় (২৭), কৃষ্ণচন্দ্র রায় (২৮) এবং মুনির চন্দ্র রায় (৩০)। দেহরাদুনের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ অজয় সিংয়ের দাবি, আটককৃত সবার বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। আর তাদের সহায়তাকারী ভারতীয় নারীর নাম পূজা রানি, যার বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহারে। পুলিশ আরও জানিয়েছে, আটককৃতরা গত দু’মাস ধরে ভারতে দেহরাদুনে দালাল ধরে কাজের সন্ধানে আসেন। এ ঘটনায় ভারতীয় ফৌজদারি আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এছাড়া আটককৃতদের সঙ্গে থাকা চার শিশুকে শিশু সুরক্ষা হোমে পাঠানো হয়েছে। তবে তাদের ভারতে প্রবেশে সহায়তা করা দুই দালাল এখনও পলাতক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম