ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে বেশি সক্রিয় হাম উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছুঁইছুঁই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে গেলেন প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২৫,  12:45 PM

news image

ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। ফলে আগামী ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় কোনও এয়ারলাইনসের প্লেন পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা চলতি বছরের ২৩ এপ্রিল থেকে কার্যকর হয় এবং এরপর থেকে একাধিকবার নবায়ন করা হয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এই নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে নেওয়া হয়, যা শুরু হয় ভারতের অধীকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি প্রাণঘাতী হামলার পর। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যাতে অনেক পাকিস্তানি নাগরিক নিহত হন। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় বিভিন্ন অবস্থানে হামলা চালায়। পরিস্থিতির অবনতি ঘটলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এই আকাশসীমা নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, বিশেষ করে দীর্ঘপাল্লার ফ্লাইটগুলোর জন্য জ্বালানি খরচ ও বিকল্প রুটে উড়ে যেতে বাধ্য হওয়ার কারণে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ভারতের সব নিবন্ধিত বিমানের ওপর প্রযোজ্য এবং এতে কোনও রকম ব্যতিক্রম বা ছাড় নেই। সূত্র: জিও নিউজ, ডন নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম