ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  10:41 AM

news image

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেয়ার পর সেখানে মার্শাল ল’ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই চারটি অঞ্চল হচ্ছে— দোনেৎস্ক, লুগানস্ক, জাপোরোজিয়া এবং খেরসন। এই পরিস্থিতিতে বুধবার (১৯ অক্টোবর) রাতে নরেন্দ্র মোদি সরকার যুদ্ধ পরিস্থিতির অবনতির কথা জানিয়ে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার ‘পরামর্শ’ দিয়েছেন। বুধবার পুতিনের এই ঘোষণার মাধ্যমে কার্যত ওই চার অঞ্চলে সামরিক শাসন কায়েম করা হল বলে মনে করা হচ্ছে। এর ফলে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ এলাকা রুশ ফৌজের নিয়ন্ত্রণে চলে গেল। সেখানকারী অধিবাসীদের স্বাধীনভাবে যাতায়াতের অধিকার এবং বাক্‌স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা প্রবল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা এর ফলে যুদ্ধের অভিঘাত আরও বাড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সতর্কবার্তাতেও ‘ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির অবনতির’ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, ইউক্রেনের দোনেৎস্ক, লুগানস্ক, জাপোরোজিয়া ও খেরসনে তথাকথিত গণভোটের আয়োজনের পরে চলতি মাসের গোড়ায় ওই চারটি অঞ্চলকে আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছিলেন পুতিন। ইউক্রেনের ভূমি দখলের রুশ তৎপরতার বিরুদ্ধে জাতিসংঘে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো প্রস্তাব আনলেও ভারত সেই ভোটাভুটিতে অংশ নেয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম