ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে একহাত নিলেন ট্রাম্প, ‘সুযোগ’ নেয়ার অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  10:57 AM

news image

ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য তহবিল দেয়ার অভিযোগে ফের ইউএসএআইডি’র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে ভারত উপকৃত হওয়ার পরও কেন তাদের সহায়তা দেয়া হয়েছে, সেই প্রশ্নও রাখেন তিনি। খবর এনডিটিভি’র। রবিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারতকে নির্বাচনে সাহায্য করার জন্য ১৮ মিলিয়ন ডলার! কেন? আমরা নির্বাচনের জন্য ভারতকে টাকা দিচ্ছি। তাদের টাকার দরকার নেই।’ ট্রাম্প ভারতের সমালোচনা করে আরও বলেন, তারা (ভারত) আমাদের কাছ থেকে অনেক সুবিধা নেয়। বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলোর মধ্যে একটি (ভারত)। আমরা কিছু বিক্রি করার চেষ্টা করি। তাদের ২০০ শতাংশ ট্যারিফ রয়েছে। তারপরও আমরা তাদের নির্বাচনে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দিচ্ছি। তবে ট্রাম্পের উল্লেখ করা ১৮ মিলিয়ন সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কারণ, ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের মাধ্যমে মার্কিন সরকারের একটি পূর্ববর্তী প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল।  এর আগে, গত শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইউএসএআইডি’র অনুদান প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেয়া হয়েছিল। কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম