ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

ভক্তদের সঙ্গে চটে গেলেন সামান্থা

#

বিনোদন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:55 AM

news image

গতবছর নিজের করা একটি মন্তব্যের জেরে বিব্রতকর প্রশ্নের মুখোমুখী হলেন অভিনেত্রী সামান্থা। সম্প্রতি ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে একটি চ্যাট সেশনে যুক্ত হন তিনি। এ সময় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাকে প্রশ্ন করেন, ‘আপনি কী নিজেকে নতুন করে তৈরি করেছেন? আপনার সম্মতি থাকলে আমি নতুনরূপে তৈরি করতে চাই।’-এমন প্রশ্ন দেখে রীতিমতো চটে যান সামান্থা। উত্তরে সেই প্রশ্নকর্তাকে তিনি বলেন, ‘আপনি কী জানেন ‘নতুনরূপে’ শব্দটি বাক্যে কীভাবে ব্যবহার করতে হয়? আপনার প্রথমে গুগল করা উচিত ছিল!’ উল্লেখ্য, গতবছর সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র ব্যাপক সাফল্যের পর দারুণ প্রশংসিত হন তিনি। সে সময় তিনি নতুন চ্যালেঞ্জ নিয়ে নিয়ে নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতে চেয়েছিলেন। সামান্থা বলেছিলেন, ‘কিছুদিন ধরেই মনে হচ্ছিল রাজির মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ আর আসবে না। তবে ওটিটি মাধ্যম আমার সেই শঙ্কা দূর করে দিয়েছে। যার প্রমাণ দ্য ফ্যামিলি ম্যান টু। দীর্ঘদিন সুন্দরী মেয়ের চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন নিজের চরিত্র নিয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। যা পরবর্তীতে কাজে লাগাতে চাই।’ এদিকে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর সাফল্যের পর এরইমধ্যে বলিউড সিনেমায় কাজ শুরু করেছেন এই দক্ষিণী অভিনেত্রী। সামান্থা বলেন, ‘আমি এরইমধ্যে দক্ষিণী সিনেমায় নিজের অবস্থান এবং প্রযোজক-দর্শকদের আস্থা অর্জন করেছি। গত ২ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এখন আমি চ্যালেঞ্জ গ্রহণের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রতিটি কাজের আগে নিজেকে প্রস্তুত করতে প্রচুর পরিশ্রম এবং সময় দিই। এ কারণেই নিজের অবস্থান তৈরিতে সময় লেগেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম